Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১০ ১৪৩২, বুধবার ২৫ মার্চ ২০২৬

ছুটির সকালে ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫২, ৬ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

ছুটির সকালে ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত

ফাইল ছবি

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করেছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। সকাল সাড়ে ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪২ স্কোর নিয়ে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে জানা গেছে এ তথ্য। 

শুক্রবার বায়ুদূষণে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি।

১৯০ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে রয়েছে পাকিস্তানের দুই শহর করাচি ও লাহোর। দুটি শহরেরই বাতাসের স্কোর ১৮৬। 
এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়।
৩১৪ একিউআই স্কোর নিয়ে এখানে বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। এর পরেই রয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৮১), আগাখান একাডেমী (২৬৮), সাভারের হেমায়েতপুর (২৬৫), গুলশান ২ এর রব ভবন এলাকা (২৪৫), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৪৪), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৩৯), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৪), পশ্চিম নাখালপাড়া সড়ক (২১৫), পীরেরবাগ রেল লাইন এলাকা (২১৩)। 
 

Walton
Walton