Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১১ ১৪৩৩, রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারে ভূমিকম্প : কাঁপলো বাংলাদেশও

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ২ জুন ২০২৪

প্রিন্ট:

মিয়ানমারে ভূমিকম্প : কাঁপলো বাংলাদেশও

ফাইল ছবি

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার। তার সঙ্গে কাঁপলো প্রতিবেশী বাংলাদেশও। রোববার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিটে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল মিজোরামের এনগোপা শহর থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার গভীরে।অবশ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাব বলছে, মিয়ানমারের মওলাইক শহরের দক্ষিণ-দক্ষিণপশ্চিমে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৮ ছিল।

একই ভূমিকম্পে বিভিন্ন সংস্থার পরিমাপ করা মাত্রা ভিন্ন হওয়ার উদাহরণ নতুন কিছু নয়। বিভিন্ন কারণে এতে ভিন্নতা দেখা যেতে পারে।

মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পটির প্রভাব বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামেও অনুভূত হয়েছে।

Walton
Walton