Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১২ ১৪৩২, শুক্রবার ২৭ মার্চ ২০২৬

তথ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৪, ১৭ অক্টোবর ২০২০

প্রিন্ট:

তথ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।শুক্রবার দিনগত রাতে তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন তথ্য নিশ্চিত করেছেন।

মীর আকরাম উদ্দিন জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তথ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬২৩ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫২৭ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জন করোনা রোগী।

শুক্রবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Walton
Walton