Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩৩, বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারী মাদ্রাসার দায়িত্বে জুনায়েদ বাবুনগরী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

হাটহাজারী মাদ্রাসার দায়িত্বে জুনায়েদ বাবুনগরী

আহমদ শফির ইন্তেকালের একদিন পর শনিবার হাটহাজারী মাদ্রাসার মজলিসে সুরার বৈঠকে সর্বসম্মতিক্রমে মাদ্রাসাটির জ্যেষ্ঠ শিক্ষক ও হেফাজাতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে শাইখুল হাদীস ও নাযেমে তালিমাত বা শিক্ষা সচিব মনোনীত করা হয়েছে।

মাদ্রাসা পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা গঠন করা হয়েছে। তারা হলেন মুফতি আবদুস সালাম, মাওলানা শেখ আহমদ সাহেব ও মাওলানা ইয়াহইয়া। সিদ্ধান্তের ক্ষেত্রে ৩ জনে মিলেই সিদ্ধান্ত নিবেন, একজন বা দুইজনের কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না।

জুনায়েদ বাবুনগরী জানিয়েছেন, আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলামের পরবর্তী আমির কে হবেন তা কাউন্সিলের মাধ্যমে নির্ধারণ করা হবে। হাটহাজারী মাদ্রাসার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

Walton
Walton