Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৮ ১৪৩২, সোমবার ২৩ মার্চ ২০২৬

অ্যাটর্নি জেনারেলের সম্মানে সোমবার বসছেন না সুপ্রিম কোর্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩১, ২৮ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

অ্যাটর্নি জেনারেলের সম্মানে সোমবার বসছেন না সুপ্রিম কোর্ট

সদ্য প্রয়াত সিনিয়র আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারকাজ পরিচালিত হবে না।

সোমবার আপিল বিভাগের ভার্চ্যুয়াল বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ কথা বলেন।প্রধান বিচারপতি বলেন, আমরা ব্যথিত। অ্যাটর্নি জেনারেলের সম্মানে আজ সুপ্রিম কোর্ট বসছেন না।

এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যান্য আইনজীবীরা।রোববার  সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মাহবুবে আলম শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Walton
Walton