Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৫ ১৪৩৩, শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬

পেরোডুয়া ব্র্যান্ডের গাড়ি পুরোপুরি বাংলাদেশে উৎপাদনের আহ্বান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ২৪ জুলাই ২০২৪

প্রিন্ট:

পেরোডুয়া ব্র্যান্ডের গাড়ি পুরোপুরি বাংলাদেশে উৎপাদনের আহ্বান

ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়াকে তাদের পেরোডুয়া ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে তৈরির সুযোগ স্থাপনের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার সকালে মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনার হাজনাহ মো. হাশিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সাথে বিদায়ী সাক্ষাৎ করার সময় তিনি এই আহ্বান জানান।

বৈঠকে হাজনাহ মো. হাশিম বলেন, স্থানীয় পিএইচপি মোটরস এখানে মালয়েশিয়ান ব্র্যান্ড পেরোডুয়া গাড়ির এসেমব্লিং করছে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের এই তথ্য জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী ও হাইকমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল থেকে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও বিদ্যমান সম্পর্কের কথা স্মরণ করেন।

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে, সে বিষয়ে হাশিম প্রধানমন্ত্রীকে বলেন, ‘বর্তমান পরিস্থিতি সামাল দিতে আপনার সামর্থ্যের ওপর আমার আস্থা আছে। আপনি পরিস্থিতি সম্পূর্ণরুপে ও ভালোভাবে মোকাবিলা করছেন, আর এটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়।’

মালয়েশিয়ান দূতের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, ‘তিনি দেখছেন সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে।

Walton
Walton