Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩৩, বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো সরাসরি অংশ নিচ্ছে না, এটা সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক হবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো সরাসরি অংশ নিচ্ছে না, এটা সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক হবে

ফাইল ছবি

আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘এবার স্থানীয় নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি অংশ নিচ্ছে না, নির্বাচন সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক হবে।’

মঙ্গলবার সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগ সরকারের সময়ের নির্বাচনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময় স্থানীয় সরকারের প্রধান পদগুলোতে দলীয় প্রতীকে নির্বাচন হত। তবে আগামী লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কোনো দল সরাসরি অংশ নিচ্ছে না।’
‘এখানে প্রার্থীরা ব্যক্তিস্বাতন্ত্র্য নিয়ে নির্বাচন করবেন। ফলে কে কোনো দলের তা মুখ্য নয়—উল্লেখ করেন তিনি।

অতীতের মতো সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ ফিরে আসবে বলেও আশা করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকায় নির্বাচন অংশগ্রহণমূলক হতে বাধ্য।’কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইস্যুতে উপদেষ্টা বলেন, ‘সরকার তাকে বিচারের মুখোমুখি করতে চায়। ভারত সরকারকে এ বিষয়ে বারবারই আহ্বান জানানো হয়েছে।’ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়তে হলে ভারতকে হাসিনার বিষয়ে তাদের চিন্তাধারা পরিষ্কার করতে হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যখন ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে, সেই ইস্যুগুলোর মধ্যে এগুলো ছিল। আমি তাকে আমার জায়গা থেকে জানানোর চেষ্টা করেছি, শেখ হাসিনা এবং অন্য যারা আছেন, তাদের ব্যাপারে আমাদের অবস্থানটা এ রকম আছে। বাংলাদেশের সঙ্গে ওয়ার্কিং এনজেগমেন্টের জন্য তাদের এই বিষয়গুলো বিবেচনা করা উচিত।’

Walton
Walton