Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৪ ১৪৩৩, বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬

মুক্ত গণমাধ্যম সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৭, ২০ এপ্রিল ২০২১

প্রিন্ট:

মুক্ত গণমাধ্যম সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এ বছর আরও এক ধাপ পেছাল বাংলাদেশের অবস্থান। মঙ্গলবার ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২১ সালের এই সূচক প্রকাশ করে।

সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৫১তম। তালিকায় গণমাধ্যমের স্বাধীনতায় সবার শীর্ষে রয়েছে নরওয়ে এবং সবার নিচে অবস্থান করছে ইরিত্রিয়া। ২০০২ সাল থেকে আরএসএফ এই সূচক প্রকাশ করে আসছে। ২০১৩ সাল থেকে এই সূচকে বাংলাদেশ আছে।

 

Walton
Walton