Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৬ ১৪৩২, রোববার ২২ মার্চ ২০২৬

বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষণে সহযোগিতা বিনিময় করবে বাংলাদেশ-ভারত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০, ২৭ অক্টোবর ২০২০

প্রিন্ট:

বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষণে সহযোগিতা বিনিময় করবে বাংলাদেশ-ভারত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের বিচারিক আদালত ও উচ্চ আদালতের বিচারক এবং আইনজীবীদের পারস্পরিক সহযোগিতা ও প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার গুলশানের সরকারি বাসভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। প্রত্যেক দিনই এ বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। এ বিশ্বাস এবং আস্থা নিয়েই আমাদের কথোপকথন।’

‘আমরা আরও যেটা নিয়ে আলাপ করেছি, সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের আইনের অবকাঠামো প্রায় একই। সেজন্য উভয় দেশের বিচারিক আদালত ও উচ্চ আদালতের বিচারক ও বিচারপতিদের মধ্যে এবং আইনজীবীদের মধ্যে পরস্পর সহযোগিতা ও প্রশিক্ষণের জন্য আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কীভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা হয়েছে,’ বলেন মন্ত্রী।

আলোচনা বন্ধুত্বপূর্ণ হয়েছে জানিয়ে আনিসুল হক বলেন, ‘আমরা মনে করি, আজ থেকে এ আলোচনা আরও চালিয়ে যাব। আজকে যেসব কথা বলেছি সেগুলো ভবিষ্যতে কাজে পরিণত করব।’

এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের বিচার পদ্ধতিতে আইনমন্ত্রীর ভূমিকা ও অগ্রগতি প্রশংসনীয়। বাংলাদেশের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীসহ সর্ব সাধারণের জন্য আমাদের সহযোগিতা থাকবে।’

‘আমাদের উভয় দেশের বিচারিক পদ্ধতি প্রায় এক। এর ফলে আমরা একে অপর থেকে শিখতে পারব এবং কাজ করতে পারব। কারণ দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতার জন্য কোনো প্রতিবন্ধকতা নেই,’ বলেন তিনি।

Walton
Walton