Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩৩, মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান

নতুন কারা মহাপরিদর্শক নিয়োগ পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।

এই নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অপরদিকে কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুল রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ পেয়েছেন।

Walton
Walton