Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৭ ১৪৩৩, বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

তাপমাত্রা বাড়বে উত্তরাঞ্চলে : দক্ষিণে কমবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ২৮ নভেম্বর ২০২০

প্রিন্ট:

তাপমাত্রা বাড়বে উত্তরাঞ্চলে : দক্ষিণে কমবে

ঢাকা : দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি এবং দক্ষিণাঞ্চলের সামান্য বৃদ্ধি পেতে পারে।অন্যদিকে, শনিবার  সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে রেকর্ড করা হয়েছে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় পরবর্তী ২৪ ঘন্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল এবং এর কাছাকাছি এলাকায় অবস্থিত সুষ্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বড় একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে।

আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না।

Walton
Walton