Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১২ ১৪৩৩, সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ বাসযাত্রী নিহত 

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ১২ জুলাই ২০১৯

প্রিন্ট:

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ বাসযাত্রী নিহত 

কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাই উপজেলার কেশনপাড়ে সড়ক দুর্ঘটনায় ৪ বাসযাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, এ দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন বাস যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে লাকসাম হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম খলিল, কেশনপাড় এলাকায় চাঁদপুরমুখী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় কুমিল্লা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরমুখী দোয়েল পরিবহনের একটি যাত্রবাহী একটি বাস ট্রাকটিতে পেছন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

Walton
Walton