Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১১ ১৪৩২, বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬

করোনা টিকা নেওয়ার বয়স আর কমানো হবে না: স্বাস্থ্যসচিব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

করোনা টিকা নেওয়ার বয়স আর কমানো হবে না: স্বাস্থ্যসচিব

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান বলেছেন, প্রথম সারির যোদ্ধাসহ সাধারণ মানুষের মধ্যে যাদের বয়স চল্লিশের ওপরে তাদের টিকা দেওয়া হচ্ছে। এই বয়সসীমা আর কমানো হবে না।

বুধবার দুপুরে সচিবালয় ক্লিনিকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ভ্যাকসিন গ্রহণকালে স্বাস্থ্যসচিব সাংবাদিকদের একথা জানান।

স্বাস্থ্যসচিব বলেন, আমাদের টিকার পরবর্তী চালান আসা নিয়ে কোন ধরনের শঙ্কার অবকাশ নেই। ভ্যাকসিনের দ্বিতীয় চালান ৫০ লাখ ডোজ চলতি মাসের শেষে বা পরের মাসের প্রথম সপ্তাহে আসবে। যারা প্রথম ডোজ নিয়েছেন ৮ সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ নেবেন।

তিনি বলেন, আমাদের যে জাতীয় টেকনিক্যাল কমিটি আছে তারা সহজে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে এটা এন্টিবডি হতে আমাদের আরেকটু সময় বেশি লাগবে। এর অর্থ হল ৪ সপ্তাহ আগে ছিল এখন আমরা ৮ সপ্তাহ করে দিয়েছি। এতে কিন্তু আমরা বিরাট একটি গ্যাপ পাচ্ছি।

Walton
Walton