Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৭ ১৪৩২, সোমবার ২৩ মার্চ ২০২৬

করোনায় মারা গেলেন চট্টগ্রামে জেলা নির্বাচন কর্মকর্তা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ২ এপ্রিল ২০২১

আপডেট: ১২:৫৯, ২ এপ্রিল ২০২১

প্রিন্ট:

করোনায় মারা গেলেন চট্টগ্রামে জেলা নির্বাচন কর্মকর্তা

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকার সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রথমে তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার তাকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। 

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৫ মার্চ সর্দি-জ্বর নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যান আতাউর রহমান। পরে ২৯ মার্চ তার করোনা পজিটিভ আসে।

 

Walton
Walton