ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলছে ককরোচ পার্টিও বিক্ষোভ কর্মসূচি। তবে, ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিল্লির যন্তর মন্তরে পৌঁছাতে পারেননি দেশটির তরুণদের আন্দোলন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা। বিক্ষোভস্থলে পৌঁছানোর আগেই সিজেপিসহ দেশটির বিভিন্ন বিরোধীদলের শীর্ষ নেতাদের আটক করায় তাদের ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।