Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৭ ১৪৩২, বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

ফের কমবে দিন ও রাতের তাপমাত্রা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

ফের কমবে দিন ও রাতের তাপমাত্রা

ফাইল ছবি

গ্রামাঞ্চলে ভোর ও রাতে কিছুটা শীত অনুভূত হলেও শহরাঞ্চলে শীত নেই বললেই চলে। তবে মাঘ মাসের শেষের দিকে সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি হ্রাস পেতে পারে।


শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

Walton
Walton