Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩২, সোমবার ৩০ মার্চ ২০২৬

রিসোর্টকাণ্ড মামুনুলের ‘একান্ত ব্যক্তিগত বিষয়’: বাবুনগরী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ১১ এপ্রিল ২০২১

প্রিন্ট:

রিসোর্টকাণ্ড মামুনুলের ‘একান্ত ব্যক্তিগত বিষয়’: বাবুনগরী

সংগঠনের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের রিসোর্টকাণ্ড এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহে সৃষ্ট বিতর্ককে তার ‘একান্ত ব্যক্তিগত বিষয়’ বলে মন্তব্য করেছেন হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। রোববার চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আনুষ্ঠানিক বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা জানান বাবুনগরী।

মামুনুল হকের অব্যাহতির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুনগরী বলেন, এ বিষয়ে আজকের সভায় কোনো আলোচনা হয়নি। তিনি আরও বলেন, কোরআন তিলাওয়াত এবং দোয়ার মাধ্যমে বালা-মুসিবত দূর হয়ে যায়। সেই হিসেবে দেশের স্বার্থে কওমি মাদ্রাসার কোরআন তিলাওয়াতের পরিবেশ অব্যাহত রাখার অনুমতি প্রদান করা হোক।

বৈঠক শেষে আগামী ২৯ মে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন ঘোষণা করা হয়। রমজানে মকতব হিফজ বিভাগগুলো খোলার অনুমতি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুনির কাসেমী প্রমুখ।

Walton
Walton