Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৮ ১৪৩৩, বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬

কমলগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২

নূরুল মোহাইমীন মিল্টন, নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ২০:১২, ২০ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

কমলগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২

ছবি- বহুমাত্রিক.কম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ১ হাজার ৮৮৭ পিস ইয়াবা ও বিদেশি মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্ততে শনিবার সকাল ৯টায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক দল কমলগঞ্জ উপজেলার গুলের হাওর এলাকায় অভিযান চালায়। এসময় ১ হাজার ৮৮৭ পিস ইয়াবাসহ চাম্পারায় চা বাগানের বাসিন্দা শুকচান মুন্ডার ছেলে রবিন মুন্ডা (১৯) কে গ্রেপ্তার করা হয়। দুপুর ১২টার দিকে র‌্যাবের দলটি উপজেলার বালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে একই বাগানের বাসিন্দা অনিল মুন্ডার ছেলে সাজন মুন্ডা (২২) কে ১৮ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার করে। পৃথক অভিযানে নেতৃত্ব দেন মেজর আহমেদ নোমান জাকি। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

র‌্যাব- ৯ এর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সহকারী পুলিশ সুপার গণমাধ্যম (এএসপি মিডিয়া) ওবাইন বিদেশি মদ ও ইয়াবাসহ দুজন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বলেন, ‘দুজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক আইনে পৃথক দু’টি মামলা দেওয়া হয়েছে। পরে তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।’

বহুমাত্রিক.কম

Walton
Walton