Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৮ ১৪৩৩, বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬

বুধবার জায়ান চৌধুরীর দাফন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০, ২৪ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

বুধবার জায়ান চৌধুরীর দাফন

ঢাকা : শ্রীলঙ্কায় সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ আসছে বুধবার। বাদ আছর জানাজা শেষে বনানীতে দাফন করা হবে।

বুধবার দুপুর ১টা ১০ মিনিটে বিমানযোগে হযরত শাহজালাল(র.) আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ এসে পৌঁছাবে।

বিমানবন্দর থেকে জায়ানের মরদেহ রাজধানীর বনানীর নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে এবং বাদ আছর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

এ ঘটনায় জায়ান চৌধুরীর বাবা মশিউল হক চৌধুরী গুরুত্বর আহত হয়েছেন। তিনি শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
শেখ ফজলুল করিম সেলিমের মেয়ে শেখ সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন। তারা কলম্বোর পাঁচ তারকা হোটেল শাংরি-লায় উঠেছিলেন।

 

Walton
Walton