Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩, বুধবার ১০ জুন ২০২৬

বেফাক মহাসচিব মাওলানা আবদুল জব্বার মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৯, ১৮ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেফাক মহাসচিব মাওলানা আবদুল জব্বার মারা গেছেন

ঢাকা : কওমি মাদরাসা শিক্ষা বোর্ড `বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মরহুমের স্বজনরা জানিয়েছেন, শুক্রবার এশার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকররমে মাওলানা আবদুল জব্বারের নামাজে অনুষ্ঠিত হবে। মাওলানা আবদুল জব্বারের ইচ্ছা অনুযায়ী গ্রামের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানার সহবতকাঠি গ্রামে মাদরাসার পাশে দাফন করা হতে পারে।

আবদুল জব্বারের মৃত্যুতে বেফাক সভাপতি ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী গভীর শোক প্রকাশ করেছেন।

Walton
Walton