Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১০ ১৪৩৩, সোমবার ২৬ অক্টোবর ২০২৬

পঞ্চম দিনে সাজেকে সড়ক অবরোধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:২২, ২৬ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

পঞ্চম দিনে সাজেকে সড়ক অবরোধ

সাম্প্রতিক ছবি

পঞ্চম দিনে গড়িয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাঁচ দফা দাবিতে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে সোমবার (২৬ অক্টোবর) বাঘাইছড়ি উপজেলা পরিষদে তিন সদস্যের কমিটি ও স্থানীয় হেডম্যান-কারবারিদের মধ্যে বৈঠক শুরু হয়েছে। 

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনকারীদের প্রধান দাবি, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়া এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনকারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে অবরোধকারীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তি, মামলা প্রত্যাহার, উজোবাজারে দোকানপাট ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং আহত নারী-পুরুষের চিকিৎসার খরচ বহন। এ ছাড়া উজোবাজার থেকে সেনা ও পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া, সাজেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও জুলুম বন্ধ এবং আন্দোলনকারীদের গ্রেফতার-হয়রানি ও তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি বন্ধের দাবিও জানিয়েছেন তারা।

 

 

Walton
Walton