Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৩০ ১৪৩২, শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৩:১৭, ১৭ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কের পথে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বাংলাদেশ সময় রাত ৯ টা ৫ মিনিটে তার ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছে।

এর আগে রোববার সকালে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘সোনার তরী’ যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

লন্ডনে হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রাবিরতির পর তার ফ্লাইটটি নিউইয়র্কের স্থানীয় সময় রোববার রাত ১০টা ৫০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।১৯ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনের উচ্চপর্যারের আলোচনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের সরকারপ্রধান।

সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি, সার্বজনীন স্বাস্থ্য ও অর্থসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক ও সৌজন্যমূলক বৈঠকে অংশ নেবেন।

Walton
Walton