Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২ ১৪৩২, মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর চার্লস পিটার্স

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬, ১৭ মার্চ ২০২৫

প্রিন্ট:

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর চার্লস পিটার্স

ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স একদিনের সফরে ঢাকায় আসছেন।সোমবার দিবাগত রাতে সিনেটর পিটার্সের ঢাকায় আসার কথা।

কূটনৈতিক সূত্রে জানা যায়, ঢাকা সফরকালে সিনেটর পিটার্স অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, সিনেটর পিটার্স সেনাবাহিনী, 

সূত্র বলছে, সিনেটর পিটার্স যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয়সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে তার সফরে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এক্ষেত্রে নিরাপত্তা সরঞ্জাম বিক্রির প্রস্তাব দিতে পারে সিনেটর পিটার্স

প্রসঙ্গত, গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর ওই মাসে প্রথম বাংলাদেশ সফর করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ডিক ডারবিন।

Walton
Walton