Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৭ ১৪৩২, বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

কুষ্টিয়ায় বিষাক্ত মদপানে ৩ যুবকের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ২৮ অক্টোবর ২০২০

প্রিন্ট:

কুষ্টিয়ায় বিষাক্ত মদপানে ৩ যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় বিষাক্ত মদপান করে তিন যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার দিনগত রাত ৪টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর তাদের মৃত্যু হয়।

মৃত যুবকরা হলেন- খোকসা উপজেলার কালীবাড়ি বাজারের অবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) এবং সদর উপজেলার বড় আইলচারার তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভর্তি ইনচার্জ সানোয়ার হোসেন জানান, অ্যালকোহলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে নিতাই বিশ্বাসকে প্রথমে রাত ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এর পর সদর উপজেলার অনিক বিশ্বাসকে মঙ্গলবার দিনগত রাত ৪টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।ভোর পৌনে ৫টার দিকে রিপন কুমার ঘোষকে হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসাধীন অবস্থায় তিন যুবকই মারা যান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Walton
Walton