Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৯ ১৪৩৩, শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬

আলাউদ্দিন আলীর মৃত্যু অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৯, ৯ আগস্ট ২০২০

প্রিন্ট:

আলাউদ্দিন আলীর মৃত্যু অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, সংগীতজ্ঞ আলাউদ্দিন আলীর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আলাউদ্দিন আলী আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

 

Walton
Walton