Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১০ ১৪৩৩, শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

আক্কেলপুরে মারধর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার ৩

আক্কেলপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ১২ এপ্রিল ২০২১

প্রিন্ট:

আক্কেলপুরে মারধর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার ৩

ছবি- বহুমাত্রিক.কম

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে পূর্ব শত্রুতার জের ধরে মারধর, অগ্নিসংযোগের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার গোপিনাথপুর এলাকা দিয়ে সিএনজি যোগে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, এজাহারভূক্ত আসামী আক্কেলপুর তিলকপুর পশ্চিম শিয়ালাপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), ভাটকুড়ি (ডাকেরপুকুর) গ্রামের আব্বাস ফকিরের ছেলে মুনসুর আলী মন্ডল (৪৫), বগুড়ার আদমদিঘী উপজেলার গোরগ্রামের বাবলু হোসেনের ছেলে জয়নাল (২৫)।

মামলাসূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা গত ৬ এপ্রিল পূর্ব শত্রুতার জের ধরে জালাল, বেলাল ও মাসুদকে এলোপাতারি মারধর করার পর গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ ঘটনায় আক্কেলপুর থানায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের হয়।

তিলকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার তাইজুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামীরা সিএনজি যোগে গোপীনাথপুর এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে এবং সিএনজিতে থাকা আরও ৩ জন আসামী ধানের জমি দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, মামলার পর সোমবার দুপুরে তিনজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton
Walton