সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জেদ্দা, মক্কা ও তাইফে সম্ভাব্য বিপদ আশঙ্কা নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এ সতর্কতা দেওয়া হয়। বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।