Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৪ ১৪৩৩, শুক্রবার ১৯ জুন ২০২৬

ঈদের ছুটিতেও সচল থাকবে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪২, ২৬ মে ২০২৬

প্রিন্ট:

ঈদের ছুটিতেও সচল থাকবে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি

ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতেও সচল থাকবে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি । ২৪ ঘণ্টা কার্যক্রম চালু রাখতে বন্দরে তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। অন্যদিকে শুল্কায়ন কার্যক্রম অব্যাহত রাখতে চট্টগ্রাম কাস্টম হাউস গঠন করেছে ১০টি বিশেষ টিম।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর আমিন আহমেদ আবদুল্লাহ বলেন, ঈদের ছুটির সময়েও বন্দর পূর্ণ সক্ষমতায় চালু থাকবে। পণ্য খালাস এবং জেটি ও ইয়ার্ড ব্যবস্থাপনা তদারকিতে দুটি টাস্কফোর্স কাজ করবে। পাশাপাশি সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে আরও একটি পৃথক টাস্কফোর্স।

তিনি জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে সাড়ে আট হাজার একক কনটেইনার ওঠানামা করে বন্দরে। একই সময়ে গড়ে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টিইইউএস কনটেইনার খালাস হয়। তবে ঈদের ছুটির সময় এ হার কিছুটা কমে আসে।

বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ঈদের ছুটিতে মহাসড়কে বড় যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকে। পাশাপাশি পোশাক কারখানাগুলোও টানা ছুটিতে থাকে। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে এর প্রভাব পড়ে। এ কারণে ঈদের আগে বেসরকারি ডিপোগুলোতে পণ্য খালাসের চাপ বেড়ে যায়।

Walton
Walton