Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩, বুধবার ১০ জুন ২০২৬

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ৯ জুন ২০২৬

প্রিন্ট:

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

ফাইল ছবি

ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু হয়েছে। সৌদি আরব থেকে আসা হজযাত্রী বহনকারী ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ করেছে। মঙ্গলবার ভোরে ইরানি সংবাদ সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে।

ইরানের সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর কোম্পানির অপারেশন বিভাগের উপ-প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গতকাল রোববার তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরমুখী সব ফ্লাইটের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

Walton
Walton